প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) ও তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর-২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর আগের বছরের একই সময়ের তুলনায় আলোচ্য দুই প্রান্তিকেই কোম্পানিটির লোকসান বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৩-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ০৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৭৭ পয়সা।
এছাড়া, সমাপ্ত তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৩-সেপ্টেম্বর-২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ২৫ পয়সা।
৩০ সেপ্টেম্বর,২৩ তারিখে সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি দায় ছিলো ৫ টাকা ৩১ পয়সা।
২০২৩ সালের নয় মাস প্রান্তিকে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.৬৯) টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (১.২৫) টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে এ কোম্পানির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে (০.৪৪) টাকা বা ৩৫.২০ শতাংশ।
আলোচ্য প্রান্তিকে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (০.৪৫) টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল (০.০৩) টাকা।
২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫.৩১ টাকা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।