প্রকাশ : জুন ২৩, ২০২৫ , ৭:৫০ অপরাহ্ণ
শেয়ার করুন-
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (সিএলআইসিএল) তাদের পরবর্তী পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুন, শনিবার, বিকাল ৫টায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে। একই সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে।
সভায় গত ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
শেয়ার করুন-
প্রকাশ : জুন ২৩, ২০২৫ , ৭:৫০ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।