এসবিএসি ব্যাংক পিএলসি সর্বশেষ ঋণমান প্রকাশ করেছে। দেশের অন্যতম শীর্ষ ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল) ব্যাংকটির ঋণমান নিরুপণ (Credit Rating) করেছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে এই মান নিরুপণ করা হয়েছে।
এসবিএসি ব্যাংক সূত্র জানা গেছে, স্বল্প মেয়াদে এসবিএসি ব্যাংকের ঋণমান এসটি-২। আর দীর্ঘ মেয়াদে ঋণমান হচ্ছে-এ। ব্যাংকটির ঋণমান ও আর্থিক স্বাস্থ্য সম্পর্কে প্রতিষ্ঠানটির পূর্বাভাস হচ্ছে-স্থিতিশীল (Stable)।
আগামী ২৪ জুন, ২০২৬ পর্যন্ত এই ঋণমান বহাল থাকবে।
উল্লেখ, এসবিএসি ব্যাংক পিএলসি ২০২১ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। ব্যাংকটির পরিশোধিত মূলধন ৮২৪ কোটি ১৯ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ারের ৭৭ দশমিক ৬৪ শতাংশ উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের হাতে; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ৭ দশমিক ৮৪ শতাংশ শেয়ার। অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ১৪ দশমিক ৫২ শতাংশ শেয়ার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।