বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটি) লিমিটেড তার উৎপাদনক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুসারে, কোম্পানিটি ২৯৭ কোটি টাকা (প্রায় ২০ মিলিয়ন বৃটিশ পাউন্ড) বিনিয়োগ করবে।
বুধবার, ২৫ জুন অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে বিনিয়োগ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকার মহাখালিতে অবস্থিত কোম্পানির সিগারেট উৎপাদন কারখানা বন্ধ করে দেওয়ার প্রেক্ষিতে সাভারে অবস্থিত কারখানার উৎপাদনক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ কারখানাতেই প্রস্তাবিত ২৯৭ কোটি টাকা বিনিয়োগ করা হবে।
কোম্পানির নিজস্ব তহবিল ও ব্যাংক ঋণের মাধ্যমে বিনিয়োগের অর্থায়ন করা হবে। আর ক্যাশফ্লো পর্যালোচনা সাপেক্ষে কোথা থেকে কী পরিমাণ অর্থ যোগান দেওয়া হবে তা চূড়ান্ত করা হবে।
শেয়ার করুন-
প্রকাশ : জুন ২৬, ২০২৫ , ৩:২৭ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।