সকল মেনু

আইডিএলসি ফিন্যান্সের লভ্যাংশ বিতরণ

আইডিএলসি ফিন্যান্স ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিতরণ করেছে। কোম্পানিটি হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে গত ২৫ জুন বিও হিসাবে পাঠিয়েছে। আর নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে গত ২৬ জুন, বৃহস্পতিবার পঠিয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, যেসব শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে লভ্যাংশ জমা হয়নি,তাদেরকে সিডিবিএলের রেজিস্ট্রেড ঠিকানায় লভ্যাংশ ইস্যু করা হবে। আগামী ৭ আগস্টের আগে কোম্পানির শেয়ার অফিস থেকে লভ্যাংশ সংগ্রহ করা যাবে।

এছাড়া যেসব শেয়ারহোল্ডারদের বিও হিসাবে বোনাস শেয়ার জমা হয়নি, তারা সঠিক তথ্য দিয়ে আইডিএলসি ফিন্যান্সে আবেদন করতে হবে। তাহলে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের বিও হিসাবে শেয়ার হস্তান্তর করবে। কোম্পানিটি ২০ শতাংশ (১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস) লভ্যাংশ দিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top