প্রকাশ : জুন ২৮, ২০২৫ , ৪:২১ অপরাহ্ণ
শেয়ার করুন-
তিত্যাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার, ২৭ জুন কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, তিতাস গ্যাস সরকারের (অর্থ মন্ত্রণালয়ের অধীনে) পক্ষে ২৮ কোটি ২৭ লাখ ৪৭ হাজার ৪৬৯টি নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে। প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা হিসাবে মোট শেয়ারের মূল্য দাঁড়াবে ২৮২ কোটি ৭৪ লাখ ৬৯৫ টাকা।
তিতাস গ্যাসের অনুমোদিত মূলধন রয়েছে ২ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন রয়েছে ৯৮৯ কোটি ২২ লাখ টাকা। আর কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৯৮ কোটি ৯২ লাখ ২১ হাজার ৮৩১ টাকা। ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতঅংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
শেয়ার করুন-
প্রকাশ : জুন ২৮, ২০২৫ , ৪:২১ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।