সকল মেনু

লাফার্জহোলসিমের ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

লাফার্জহোলসিমের ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে কোম্পানিটির উদ্যোক্তা প্রতিষ্ঠান সিনহা ফ্যাশনস। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার, ২৯ জুন এ ঘোষণা দেয়া হয়।

ঘোষণায় বলা হয়েছে, লাফার্জহোলসিমের করপোরেট উদ্যোক্তা প্রতিষ্ঠান সিনহা ফ্যাশনসের হাতে কোম্পানিটির ২ কোটি ৩১ লাখের বেশি শেয়ার রয়েছে। ওই শেয়ার থেকে প্রতিষ্ঠানটি ৩০ লাখ শেয়ার আগামী ৩০ দিনের মধ্যে বাজারে বিক্রি করবে। ঢাকার বাজারে ২৯ জুন লাফার্জহোলসিমের প্রতিটি শেয়ারের দাম ছিল ৪৭ টাকা ৬০ পয়সা। সেই হিসাবে ৩০ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় ১৪ কোটি ২৮ লাখ টাকা।

এর আগে গত এপ্রিলেও সিনহা ফ্যাশনস তাদের হাতে থাকা লাফার্জহোলসিমের শেয়ারের মধ্য থেকে ২৬ লাখ ২৭ হাজার শেয়ার বিক্রি করে। চলতি বছর এ নিয়ে দুই দফায় প্রায় ৫৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

বিদেশি কোম্পানি লাফার্জহোলসিমের মালিকানার সঙ্গে বাংলাদেশি কয়েকটি প্রতিষ্ঠানও যুক্ত রয়েছে। এর মধ্যে একটি সিনহা ফ্যাশনস। কোম্পানিটির প্রায় ২ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে সিনহা ফ্যাশনসের হাতে। সিনহা ফ্যাশনস সিনহা গ্রুপেরই একটি প্রতিষ্ঠান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top