প্রকাশ : জুলাই ৩, ২০২৫ , ৯:২২ অপরাহ্ণ
শেয়ার করুন-
ব্যাংক এশিয়া পিএলসির উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। কোম্পানির উদ্যোক্তা পরিচালক রুমি এ হোসাইন ২০ লাখ শেয়ার বেচবে।রুমি এ হোসাইনের কাছে ব্যাংক এশিয়ার মোট ৩ কোটি ৯৮ লাখ ৩৮ হাজার ২০৯টি শেয়ার আছে।
ডিএসই সূত্রে জানা গেছে, এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবে।
উল্লেখ্য, ব্যাংক এশিয়ার মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫১.৪৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৯.৩৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৯.২৩ শতাংশ শেয়ার আছে।
শেয়ার করুন-
প্রকাশ : জুলাই ৩, ২০২৫ , ৯:২২ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।