প্রকাশ : আগস্ট ৩, ২০২৫ , ৫:২৮ অপরাহ্ণ
শেয়ার করুন-
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের ঘোষিত নগদ ও বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে। কোম্পানিগুলো হচ্ছে- সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এবং বোনাস লভ্যাংশ সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
সমাপ্ত অর্থবছরের জন্য সেন্ট্রাল ইন্স্যুরেন্স ১২ শতাংশ নগদ লভ্যাংশ এবং রিপাবলিক ইন্স্যুরেন্স ১১ শতাংশ (৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস) লভ্যাংশ ঘোষণা করেছিল।
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ৩, ২০২৫ , ৫:২৮ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।