সকল মেনু

এনসিসি ব্যাংকের আয় বেড়েছে

এনসিসি ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।বৃহস্পতিবার, ৭ আগস্ট অনুষ্ঠিত ব্যাংকর পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৭৯ পয়সােএবং গত বছর একই সময়ে ৫২ পয়সা আয় হয়েছিল। আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) ব্যাংকটির আয় হয়েছে ১ টাকা ৪ পয়স এবং গত বছরের একই সময়ে আয় ছিল ৬৭ পয়সা।

দুই প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১১ টাকা ৪০ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ১ টাকা ৩১ পয়সা ছিল। ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৩ টাকা ২৭ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top