সকল মেনু

গ্রামীণ ওয়ানঃ স্কিম টু মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

গ্রামীণ ওয়ানঃ স্কিম টু মিউচুয়াল ফান্ডের ইউনিটধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছেে। গত ৩০জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য ফান্ডের ইউনিটধারীদেরকে ৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে। অর্থাৎ ইউনিট প্রতি ৭৫ পয়সা লভ্যাংশ পাবেন ফান্ডটির ইউনিটধারীরা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বুধবার, ১৩ আগস্ট অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এ সিদ্ধান্ত হয়েছে। ঘোষিত লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ সেপ্টেম্বর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৮১ পয়সা এবং আগের বছরই ইপিইউ ৬৫ পয়সা ছিল। আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি ক্যাশ ফ্লো ছিল ৮৬ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ৬১ পয়সা ছিল।

এইমস অব বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top