সকল মেনু

স্যালভো কেমিক্যালসের লভ্যাংশ ঘোষণা

স্যালভো কেমিক্যালস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সোমবার, ১৮ আগস্ট অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৫৮ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি ১ টাকা ৬৬ পয়সা আয় হয়েছিল।কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৫৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ সেপ্টেম্বর এবং ৮ সেপ্টেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top