সকল মেনু

এশিয়া ইন্স্যুরেন্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনলাইন প্ল্যাটফর্মে মঙ্গলবার, ২৬ আগস্ট অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

এ সময় কোম্পানির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পরিচালক ফারজানা আফরোজ, ওয়ালিদ মো. সমুয়েল, ডা. মুনাল মাহবুব, সাউথইস্ট ব্যাংকের প্রতিনিধিত্বকারী পরিচালক রাশেদুল ইসলাম, বে-লিজিংয়ের প্রতিনিধিত্বকারী পরিচালক মো. এনায়েত কবির, স্বতন্ত্র পরিচালক সৈয়দ সাজেদুল করিম, মাহফুজুর রহমান, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. রফিকুল ইসলামসহ কোম্পানির শেয়ারহোল্ডাররাও সংযুক্ত ছিলেন।

সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. আতিক উল্যাহ্ মজুমদার।

সভায় ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের বার্ষিক প্রতিবেদন অবহিত করা হয়। বলা হয়, ২০২৪ সালে কোম্পানির মোট প্রিমিয়াম আয় ৮১.৩৩ কোটি টাকা, নিট প্রিমিয়াম আয় হয়েছে ৫৫.১৮ কোটি টাকা। কোম্পানির এফডিআর ও মোট সম্পদের পরিমাণ হলো যথাক্রমে ৬৯.৫৮ কোটি টাকা ও ২৩৩.৬৬ কোটি টাকা। কোম্পানির শেয়ারপ্রতি আয় হয় ২ টাকা ০৬ পয়সা ও শেয়ার প্রতি নিট সম্পদ মূল্যের পরিমাণ ২৯ টাকা ৬৩ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top