ইভিন্স টেক্সটাইলস লিমিটেড উৎপাদনক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ১৪ কোটি ৬২ লাখ টাকায় ডেনিম ফেব্রিক উৎপাদনের নতুন মেশিনারিজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার, ৩০ আগস্ট অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
ডিএসই সূত্রে জানা গেছে, বৈঠকে দুই ধরনের ব্র্যান্ড নিউ মূলধনী মেশিন কেনার সিদ্ধান্ত নেয়া হয়। এগুলো হচ্ছে- কন্টিনিউয়াস ডেনিম ডায়িং সাইজিং মেশিন উইথ স্ট্যান্ডার্ড এক্সেসরিজ ও হাইস্পিড ওয়ারপিং মেশিন উইথ স্ট্যান্ডার্ড এক্সেসরিজ। এসব মেশিন কিনতে ১২ লাখ ডলার ব্যয় হবে, স্থানীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ কোটি ৬২ লাখ টাকা।
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ৩১, ২০২৫ , ৭:৩৭ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।