পুঁজিবাজারের তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ারদর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সম্প্রতি কোম্পানিগুলোর শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিএসই’র পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিগুলোর কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা তথ্য নিম্নে-
মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গত ২৪ আগস্ট শেয়ার দর ছিল ২৭ টাকা। আর গত ০৭ সেপ্টেম্বর বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর ৩৪ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা ৪০ পয়সা।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
ই-জেনারেশন পিএলসির গত ১৩ আগস্ট শেয়ার দর ছিল ২০ টাকা ৪০ পয়সা। আর গত ০৪ সেপ্টেম্বর বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর ৩১ টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ১০ টাকা ৬০ পয়সা।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
আইপিডিসি ফাইন্যান্স পিএলসির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত ০৮ সেপ্টেম্বর নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ১৪ জুলাই কোম্পানিটির শেয়ারদর ছিলো ১৫ টাকা ২০ পয়সায়। আর গত ০৮ সেপ্টেম্বর শেয়ারটির দর বেড়ে ২৩ টাকা ৫০ পয়সা দাড়ায়। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ০৮ টাকা ৩০ পয়সা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
বিবিএস ক্যাবলস পিএলসির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত ০৮ সেপ্টেম্বর নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিলো ১৫ টাকা ৮০ পয়সায়। আর গত ০৭ সেপ্টেম্বর শেয়ারটির দর বেড়ে ২২ টাকা ৭০ পয়সা দাড়ায়। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ০৬ টাকা ৯০ পয়সা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।