প্রকাশ : সেপ্টেম্বর ১৪, ২০২৫ , ১২:২৬ অপরাহ্ণ
শেয়ার করুন-
সিটি ব্যাংক তাদের বন্ড ইস্যুর পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শুরুতে ৮০০ কোটি টাকার বন্ড ইস্যুর পরিকল্পনা থাকলেও সর্বশেষ পর্ষদ সভায় তা বাড়িয়ে ১২০০ কোটি টাকা করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি সিটি ব্যাংক ৮০০ কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাব দেয়। তবে গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত পর্ষদ সভায় বাজার পরিস্থিতি বিবেচনা করে বন্ড ইস্যুর পরিমাণ আরও ৪০০ কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।
এ বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি ব্যাসেল-৩ অনুযায়ী তাদের মূলধন কাঠামো শক্তিশালী করবে। তবে চূড়ান্তভাবে বন্ড ইস্যুর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন নিতে হবে।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ১৪, ২০২৫ , ১২:২৬ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।