প্রকাশ : সেপ্টেম্বর ২০, ২০২৫ , ৭:১৭ অপরাহ্ণ
শেয়ার করুন-
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনে প্রাইম ফাইন্যান্স। সপ্তাহজুড়ে প্রাইম ফাইন্যান্সের দর কমেছে ৮০ পয়সা বা ২৭.৫৯ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ২ টাকা ৯০ পয়সা।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, সপ্তাহের পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ২৪.০৭ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে ৫০ পয়সা বা ২১.৭৪ শতাংশ পতন নিয়ে অবস্থান করছে গ্লোবাল ইসলামী ব্যাংক।
এছাড়া, সাপ্তাহিক পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ডের ২০.১৬ শতাংশ, এক্সিম ব্যাংকের ১৮.১৮ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১৬.৬৭ শতাংশ, বিবিএস ক্যাবলসের ১৫.৪২ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ১৪.৪১ শতাংশ, ডমিনেজ স্টিলের ১৪.২৯ শতাংশ এবং ফার্স্ট সিকিউরিটে ইসলামী ব্যাংকের ১৪.২৯ শতাংশ দর কমেছে।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ২০, ২০২৫ , ৭:১৭ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।