হামিদ ফেব্রিক্স পিএলসির পরিচালনা পর্ষদ উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। কয়েক বছর ধরে অপর্যাপ্ত গ্যাস সরবরাহের কারণে তাদের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় পরিচালনা পর্ষদ সোমবার, ২২ সেপ্টেম্বর থেকে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এমন পরিস্থিতিতে শ্রম আইন ২০০৬ এর ধারা ১২ ও ১৬ এবং বাংলাদেশ শ্রম বিধি ২০১৫ এর ধারা ২৫ ও ২৬ এর অধীনে ২২ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারখানা বন্ধ করা হয়েছে।
কর্তৃপক্ষ আরো জানিয়েছে, কর্তৃপক্ষ গ্যাস সমস্যা সমাধানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। আশা করা হচ্ছে যে, খুব শিগগির সমস্যার সমাধান হবে। এর পরে কারখানায় পুনরায় উৎপাদন শুরু হবে। গত ১২ আগস্ট রহিমা ফুড কর্পোরেশনও তার কাজু বাদাম প্রক্রিয়াকরণ কারখানায় উৎপাদন স্থগিত করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।