সকল মেনু

দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানিগুলো পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেয়া হয়।

এনভয় টেক্সটাইলস লিমিটেড: কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৮ টাকা ৪০ পয়সা এবং আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ৫৮ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ৭৭ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৬৮ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৮ টাকা ৩২ পয়সা।

আগামী ৬ ডিসেম্বর সকাল ১১ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৬ অক্টোবর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

এপেক্স ফুটওয়্যার লিমিটেড: কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ (২৫ শতাংশ  নগদ লভ্যাংশ, বাকী ২৫ শতাংশ বোনাস) লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৮ টাকা ৬২ পয়সা এবং আগের বছর ইপিএস ছিল ১১ টাকা ২২ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৫৬ টাকা ৪৮ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৬৫ টাকা ৮৮ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৩৬ টাকা ৬৮ পয়সা।

আগামী ২৬ নভেম্বর সকাল ১১ টায় ডিজিটাল পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ অক্টোবর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top