প্রকাশ : সেপ্টেম্বর ২৭, ২০২৫ , ৯:৫৯ অপরাহ্ণ
শেয়ার করুন-
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ২৭ লাখ টাকার। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.১৬ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ব্যাগ। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৭২ শতাংশ।
লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ১৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৩৭ শতাংশ।
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফারইস্ট নিটিং, টেকনো ড্রাগস, ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্স, আইএসএন, সোনালী পেপার, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং রবি আজিয়াটা।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ২৭, ২০২৫ , ৯:৫৯ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।