আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি এবং দি ইবনে-সিনা ট্রাস্ট’র মধ্যে সম্প্রতি একটি কর্পোরেট হেলথ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার, ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, এই চুক্তির আওতায় আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি-এর কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যগণ দি ইবনে-সিনা ট্রাস্ট থেকে বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন।
স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিবি’র চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: নুরূল হুদা এবং আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার। দি ইবনে-সিনা ট্রাস্ট-এর ঊধ্বর্তন প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চুক্তি উভয় প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি-এর কর্মীদের স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।