সকল মেনু

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা

দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি  শেয়ারহোল্ডারদের ৬৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। গত বছর কোম্পানিটি ৬৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২০ টাকা ২৭ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ২১ টাকা ৪৬ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ২৩ টাকা ১৬ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১২ টাকা ৪৮ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২৫ টাকা ৬৯ পয়সা।

আগামী ২৩ নভেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৬ অক্টোবর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top