সকল মেনু

দুই কোম্পানির সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। সভায় গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে কোম্পানিগুলো। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ফারইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড:  আগামী ১৪ অক্টোবর বিকাল সাড়ে ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। গত বছর কোম্পানিটি ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। সংশ্লিষ্ট বছরে (২০২৩-২০২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছিল ১ টাকা ৬৪ পয়সা। সর্বশেষ হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) পর্যন্ত সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৫ পয়সা।

মুন্নু ফেব্রিকস লিমিটেড: আগামী ১২ অক্টোবর বিকাল ৪ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। গত বছর কোম্পানিটি ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। সংশ্লিষ্ট বছরে (২০২৩-২০২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছিল ৯ পয়সা। সর্বশেষ হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) পর্যন্ত সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top