পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। সভায় ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিগুলো তা প্রকাশ করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সভায় আলোচ্য হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
স্কয়ার টেক্সটাইল পিএলসি: আগামী ২১ অক্টোবর, বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
কেডিএস এক্সেসরিজ লিমিটেড: আগামী ২১ অক্টোবর, বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২২ অক্টোবর, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড: আগামী ২৭ অক্টোবর, বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ১৩, ২০২৫ , ৩:১৫ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।