সকল মেনু

ইউসিবির শেয়ারপ্রতি আয় কমেছে

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫  তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার, ১৫ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) সমন্বিতভাবে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ২১ পয়সা এবং গত বছর একই সময়ে সমন্বিত আয় ছিল ৬৪ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৫-সেপ্টম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি ৩২ পয়সা সমন্বিত আয় হয়েছে এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ১ টাকা ৪৫ পয়সা সমন্বিত আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ মূল্য হয়েছে ২৬ টাকা ০২ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top