আপডেট : অক্টোবর ১৬, ২০২৫ , ৪:৫১ অপরাহ্ণ
শেয়ার করুন-
এনআরবি ব্যাংক পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার, ১৫ অক্টোবর অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।
ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৮ পয়সা এবং গত বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ১২ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) ব্যাংকটির সমন্বিত লোকসান হয়েছে ২ টাকা ০১ পয়সা। গত বছরের একই সময়ে তা ২৮ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৭০ পয়সা।
শেয়ার করুন-
আপডেট : অক্টোবর ১৬, ২০২৫ , ৪:৫১ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।