পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২ কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে পাওয়া তথ্য নিম্নে-
কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড: আগামী ২৩ অক্টোবর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
ইউনিয়ন ব্যাংক পিএলসি: আগামী ২৩ অক্টোবর বিকাল ৩টায় ব্যাংকটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
রেনাটা পিএলসি: আগামী ২৭ অক্টোবর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড: আগামী ২১ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
গত বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটি সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছিল ২ টাকা ৮৫ পয়সা । অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩ পয়সা।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি: আগামী ২৭ অক্টোবর সন্ধ্যা ৬ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
আর্গন ডেনিমস লিমিটেড: আগামী ২২ অক্টোবর বিকাল ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে। একই সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
গত বছর কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। সে বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছিল ৭৫ পয়সা। সর্বশেষ অর্থবছরের প্রথম ৩ প্রান্তিকে শেয়ারপ্রতি ১ টাকা ৪২ পয়সা আয় হয়েছে।
সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড: আগামী ২৬ অক্টোবর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা করে প্রকাশ করা হবে।
জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফেক্চারিং লিমিটেড: আগামী ২৬ অক্টোবর বিকাল ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে। একই সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
গত বছর কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। সে বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছিল ৫৮ পয়সা। সর্বশেষ অর্থবছরের প্রথম ৩ প্রান্তিকে শেয়ারপ্রতি ২ টাকা ৩৪ পয়সা আয় হয়েছে।
ইফাদ অটোস পিএলসি: আগামী ২৬ অক্টোবর বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি: পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ অক্টোবর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড: আগামী ২৫ অক্টোবর দুপুর ১২টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
এভিন্স টেক্সটাইলস লিমিটেড: আগামী ২২ অক্টোবর বিকাল ৪ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে। একই সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
গত বছর কোম্পানিটি ২.৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। সে বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছিল ৫৮ পয়সা। সর্বশেষ অর্থবছরের প্রথম ৩ প্রান্তিকে শেয়ারপ্রতি ১২ পয়সা লোকসান হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।