পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার, ২১ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানি সূত্রে পাওয়া তথ্য বিস্তারিত নিচে-
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড: গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি ২৭ পয়সা আয় হয়েছে। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ০৭ পয়সা।
আগামী ২৪ ডিসেম্বর, বিকাল ৩টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৬ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
স্কয়ার টেক্সটাইলস পিএলসি: গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৩২ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি ৭ টাকা ২৪ পয়সা আয় হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ৫ টাকা ৮৯ পয়সা।
গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ২৫ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১২ টাকা ৫৯ পয়সা। গত ৩০ জুন,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৫ টাকা ৮৬ পয়সা।
আগামী ১৫ ডিসেম্বর, সকাল ১১ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৬ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি: অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি তার শেয়ারহোল্ডারদের ১৮ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দেবে। গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) আর্থিক ফলাফলের বিপরীতে লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৩ পয়সা এবং গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৭৬ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৬ পয়সা এবং গত বছরের একই সময়ে তা ২ টাকা ৮৫ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ১৩ পয়সা।
অন্তর্বর্তী লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ১১ নভেম্বর।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।