সকল মেনু

দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিগুলো। বুধবার, ২২ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে পাওয়া তথ্য নিচে-

আর্গন ডেনিমস লিমিটেড: কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ৬৮ পয়সা আয় হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ৭৫ পয়সা।

গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৯৪ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৩  টাকা ৬৯ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৫৭ পয়সা।

আগামী ১৮ ডিসেম্বর, সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৩ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

এভিন্স টেক্সটাইলস: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি ২৯ পয়সা আয় হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ৫৮ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ২৬ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১  টাকা ৮৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৮৩ পয়সা।

আগামী ১৮ ডিসেম্বর, বেলা ১২টায় হাইব্রিড পদ্ধতির মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৩ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top