ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডার ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
মতিন স্পিনিং মিলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারকে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মতিন স্পিনিং মিলস : কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭০ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ৪ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৬৯ টাকা ৮৯ পয়সা। আগামী ৯ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা ও রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর।
ডরিন পাওয়ার : শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৮১ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫২ টাকা ৪৩ পয়সা। আগামী ৩০ ডিসেম্বর কোম্পানি বার্ষিক সাধারণ সভা ও রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।