সকল মেনু

আঠারো কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৮ কোম্পানি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে জানা তথ্য নিম্নে-

দ্যা একমি ল্যাবরেটরিজ লিমিটেড: কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৪৮ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি ১১ টাকা ৬১ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২৬ টাকা ৩৭ পয়সা।

আগামী ২২ ডিসেম্বর, সোমবার সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৮ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

স্টার অ্যাডহেসিভ লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৬২.৫০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১২.৫০ শতাংশ হচ্ছে নগদ লভ্যাংশ, বাকী ৫০ শতাংশ বোনাস। কোম্পানিটির শেয়ারপ্রতি ২ টাকা ৪৯ পয়সা আয় হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ২ টাকা ৯৫ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৬৩ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৬১ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১‌৮ টাকা ৩৬ পয়সা।

আগামী ২৫ জানুয়ারি বেলা ১২টায়  হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

শাহজীবাজার পাওয়ার কোং লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৫৩ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ২ টাকা ৩১ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৪৯ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৭ টাকা ২৮ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৯ টাকা ২৫ পয়সা।

আগামী ১৪ জানুয়ারি, সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৩ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

দ্যা পেনিনসুলা চিটাগাং পিএলসি: কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৬ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি ১ টাকা ৪ পয়সা লোকসান হয়েছিল। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৩৪ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৩১ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৯০ পয়সা।

আগামী ৩০ ডিসেম্বর, সকাল ১১ টায় হাইব্রিড পদ্ধতির মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৭ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিবিএস ক্যাবলস লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। কোম্পানিটির শেয়ারপ্রতি ৪ টাকা ৫ পয়সা লোকসান হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ৬৩ পয়সা লোকসান হয়েছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ১ পয়সা।

আগামী ২৪ ডিসেম্বর, বুধবার সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৭ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

এমজেএল বাংলাদেশ পিএলসি: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৩৬ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি ৮ টাকা ৭১ পয়সা আয় হয়েছিল।গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৪টাকা ৬ পয়সা।

আগামী ২২ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৭ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড: কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ০.৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি ৩০ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৮২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অংশগ্রহণ ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ ডিসেম্বর। তবে এজিএমের সময়সূচি ও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।

এডিএন টেলিকম লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। রবিবার, ২৬ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৫ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি ২ টাকা ৩১ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২ টাকা ৮২ পয়সা।

আগামী ১৫ ডিসেম্বর, সোমবার সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৭ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

নাভানা সিএনজি লিমিটেড: কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১০ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ৯ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৯ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ২০ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৭৯ পয়সা।

আগামী ২৯ ডিসেম্বর, সোমবার বেলা ১২ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৮ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড: কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২৯ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ১৫ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৫৫ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ১০ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৩ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর, সকাল ১১ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৮ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ।

মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি ৪৫ পয়সা আয় হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ১ টাকা ২০ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৯৪ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৩৩ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১‌৪ টাকা ৩২ পয়সা।

আগামী ২৭ ডিসেম্বর, সকাল ১১ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৪ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

হাওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ৩ টাকা ১৯ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৭৬ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২ টাকা ৭৭ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৭৯ পয়সা।

আগামী ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২০ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। রবিবার, ২৬ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি ৮২ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৪১ পয়সা।

আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৬ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৭ টাকা ১৭ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ৩ টাকা ৭৯ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১৪ টাকা ৮৬ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১০ টাকা ৩৯ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬৭ টাকা ৯০ পয়সা।

আগামী ১৮ ডিসেম্বর, সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৭ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

আফতাব অটোমোবাইলস লিমিটেড: কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩৭ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ১ টাকা ৪১ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৩ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ১ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৭ টাকা ৫৭ পয়সা।

আগামী ২৯ ডিসেম্বর, সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৮ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি ৮৬ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৪৩ পয়সা।

আগামী ২৪ ডিসেম্বর, বুধবার সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৭ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড: কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। রবিবার, ২৬ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানিটির শেয়ারপ্রতি ৭ টাকা ১৮ পয়সা লোকসান হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ৬৮ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৯১ পয়সা।

আগামী ১৮ ডিসেম্বর সকাল ৯টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৮ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

রেনাটা পিএলসি: কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ হিসাববছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৩৬ পয়সা এবং আগের বছর সমন্বিতভাবে শেয়ারপ্রতি ৩১ টাকা ৫৩ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০৫ টাকা ৪৯ পয়সা।

আগামী ২০ ডিসেম্বর, শনিবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৭ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top