এডিএন টেলিকম লিমিটেডের চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই থেকে সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আলোচ্য প্রান্তিকে এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১২.০৯ শতাংশ।
মঙ্গলবার, ২৮ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, এর আগে সোমবার, ২৭ অক্টোবর এডিএন টেলিকম লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে এডিএন টেলিকম লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৬৬ টাকা এবং আগের হিসাববছরের একই সময়ে এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৮০ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ১৭.৫০ শতাংশ।
এদিকে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে এডিএন টেলিকম লিমিটেডের শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.৮৬ টাকা এবং আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৯৩ টাকা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এডিএন টেলিকম লিমিটেডের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩.৪৮ টাকা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।