সকল মেনু

সাত কোম্পানি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭টি কোম্পানির পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার, ২৮ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, সোমবার, ২৭ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানিগুলো পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেয়া হয়। বিস্তারিত তথ্য নিচে-

আজিজ পাইপস: কোম্পানির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১০.১২) টাকা। আর গত ৩০ জুন ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (৪৭.৩৭) টাকায়। কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৭ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

অলিম্পিক এক্সেসরিজ: কোম্পানির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৭৫) টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯.৫০ টাকায়। কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৪ ডিসেম্বর। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ২০ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

বিডি সার্ভিসেস: কোম্পানির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৮.৯৪) টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১৯.৭৪ টাকায়। কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ২২ ডিসেম্বর। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৭ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস: কোম্পানির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৫৯) টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০.৭৪ টাকায়। কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৭ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

দেশবন্ধু পলিমার: কোম্পানির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.৯৩) টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.৫৪ টাকায়। কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ২২ ডিসেম্বর। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৮ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

জাহিন স্পিনিং: কোম্পানির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৫৫) টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.৩৯ টাকায়। কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৮ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

বিবিএস কেবলস: কোম্পানির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৪.০৫) টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.০১ টাকায়। কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৪ ডিসেম্বর। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৭ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিগুলোর শেয়ারের লেনদেনের কোনো মূল্যসীমা থাকবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top