পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার, ৪ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে পাওয়া তথ্য নিচে-
ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি ১১ পয়সা আয় হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ২০ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২ টাকা ৪২ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১৮ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা।
আগামী ৩০ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১০ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৬ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। কোম্পানিটির শেয়ারপ্রতি ১৮ পয়সা লোকসান হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৩৫ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৭ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় ছিল ১৮ পয়সা।
আগামী ৩০ ডিসেম্বর, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৭ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
ওইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের শুন্য শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি ৩ পয়সা আয় হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ৭৮ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৪৩ টাকা ৪৪ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১৪ টাকা ৫০ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩ টাকা ২৭ পয়সা।
আগামী ৩০ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১১ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৪ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।