সকল মেনু

চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার, ৬ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে তথ্য নিচে-

ফার্মা এইডস লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২০ টাকা ৪৫ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ১৯ টাকা ৬১ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১২ টাকা ৭৪ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৭ টাকা ৩০ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩৮ টাকা ৫৮ পয়সা।

আগামী ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৭ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

ওয়াটা কেমিক্যাল লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের শতাংশ ১০ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৭৪ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ৬৭ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১৯ টাকা ৯৩ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৬ টাকা ৮৩ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬১ টাকা ৯ পয়সা।

আগামী ২৪ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৭ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

ন্যাশনাল টিউবস লিমিটেড: কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৭২ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ২ টাকা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ১৫ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩ টাকা ৬৮ পয়সা। নগত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩৭ টাকা ৬১ পয়সা।

আগামী ২০ ডিসেম্বর, সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৬ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

আল-আমীন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন প্রকার লভ্যাংশ দেবে না। কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮১ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ২ পয়সা (০.০১৮)। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৬ পয়সা  এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৩৫ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪ টাকা ২৮ পয়সা।

আগামী ২১ ডিসেম্বর, সকাল ১২ টা ১০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৭ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top