সকল মেনু

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতনে ওরিয়ন ইনফিউশন

বিদায়ী সপ্তাহে (০২ নভেম্বর-০৬ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের তালিকায় ওরিয়ন ইনফিউশনের। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে প্রায় ২৫.৮৫ শতাংশ।

ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, সপ্তাহের পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে প্রায় ২২.৫৬ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা ডেফোডিল কম্পিউটারের দর কমেছে ২২.২০ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওয়াইম্যাক্সের ২২.০৫ শতাংশ, বিআইএফসির ২১.৮৮ শতাংশ, পিডিএলের ২১.২৮ শতাংশ, ফার কেমিক্যালের ২০.৪৪ শতাংশ, লুব রেফের ১৯.০৫ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১৮.৫৫ শতাংশ এবং ফাস ফাইন্যান্সের ১৮.১৮ শতাংশ দর কমেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top