সকল মেনু

পনেরো কোম্পানির প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৫ কোম্পানি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার, ১২ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা তথ্য নিচে বিস্তারিত-

বিডি অটোকারস লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০২ পয়সা এবং গত বছর একই সময়ে আয় ছিল ০২ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ১৭ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ৯২ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭ টাকা ৪৭ পয়সা।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা এবং গত বছর একই সময়ে আয় ছিল ২৮ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ৬৯ পয়সা।

কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৩ পয়সা এবং গত বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ১৫ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ১০৪ টাকা ৪৫ পয়সা।

যমুনা অয়েল কোম্পানী লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি ১৩ টাকা ৩৭ পয়সা আয় হয়েছে এবং গত বছরও একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ১১ টাকা ২৪ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৩৫ টাকা ৫০ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ৫৫ টাকা ৫৮ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮০ টাকা ৩০ পয়সা।

বিবিএস ক্যাবলস লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৬ পয়সা এবং গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ২০ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ৩৪ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ৪০ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ১৫ পয়সা।

রহিম টেক্সটাইল মিলস পিএলসি: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৮ পয়সা এবং গত বছর একই সময়ে আয় ছিল ২২ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৭ টাকা ১০ পয়সা।

রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল): কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ১৮ পয়সা আয় হয়েছে এবং গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ১ টাকা ১৭ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৪ টাকা ৫৮ পয়সা এবং যা গত বছরের একই সময়ে মাইনাস ৩ টাকা ৩৫ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৬ টাকা ২৭ পয়সা।

একমি ল্যাবরেটরিজ লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ০১ পয়সা এবং গত বছর একই সময়ে আয় ছিল ২ টাকা ৬১ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ৭ টাকা ০৭ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ৬ টাকা ৪৪ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২৯ টাকা ৩৮ পয়সা।

এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ): কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭০ পয়সা এবং গত বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ৭২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯৪ টাকা ৬৬ পয়সা।

ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড পিএলসি: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ২ পয়সা এবং গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ৩৭ পয়সা আয় হয়েছিল। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ২ টাকা ৯৭ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ৯৯ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ৬৬ পয়সা।

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৩৩ পয়সা এবং গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ২৭ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৫ টাকা ৩৭ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ৫৭ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ৭২ পয়সা।

বিডি অটোকারস লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০২ পয়সা এবং গত বছর একই সময়ে আয় ছিল ০২ পয়সা। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ১৭ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ৯২ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭ টাকা ৪৭ পয়সা।

বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি ৫ টাকা ১৪ পয়সা আয় হয়েছে এবং গত বছরও একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ৫ টাকা ৯২ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ৭ টাকা ৯৪ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ১৪ টাকা ৪১ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০৯ টাকা ৯৮ পয়সা।

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি):  কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ৭৭ পয়সা লোকসান হয়েছে এবং গতবছর প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ৮৭ পয়সা লোকসান হয়েছিল। কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২ টাকা ২৭ পয়সা এবং যা গত বছর একই সময়ে মাইনাস ১ টাকা ৮০ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৫ টাকা ৭৯ পয়সা।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি ২ টাকা ৫২ পয়সা লোকসান হয়েছে এবং গতবছর প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ১ টাকা ৯১ পয়সা লোকসান হয়েছিল। কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৫৮ পয়সা এবং যা গত বছর একই সময়ে ৬ টাকা ৯৪ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮৭ টাকা ৬১ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top