সকল মেনু

ইস্টার্ন লুব্রিকেন্টসের ১৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৩০ শতাংশ (৮০ শতাংশ নগদ লভ্যাংশ আর বাকী ৫০ শতাংশ বোনাস) লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪৩ টাকা ১৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ২২ টাকা ৫৬ পয়সা আয় হয়েছিল (রিস্টেটেড)। গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০৯ টাকা ৩৫ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম), রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ ডিসেম্বর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top