সকল মেনু

বিএসসির আয় বেড়েছে

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) পিএলসির গত ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার, ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি আয় বেড়েছে ৭ দশমিক ৬৭ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৭৯ পয়সােএবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ৩ টাকা ৫২ পয়সা।হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৮ টাকা ৯৩ পয়সা এবং গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৯ টাকা ৯৫ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১১ টাকা ৮৫ পয়সা এবং যা আগের বছরের একই সময়ে ২০ টাকা ১০ পয়সা ছিল।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১১ টাকা ২৭ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top