সকল মেনু

বিএটিবিসির সভা ২ মার্চ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ মার্চ দুপুর ২টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে সোমবার, ২৩ ফেব্রুয়ারি জানা গেছে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে কোম্পানিটি। সভায় বিদায়ী হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সর্বশেষ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৭২.৯১ শতাংশ, সরকারের হাতে ০.৬৪ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৪.৪৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ৩.২৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৮.৭৯ শতাংশ শেয়ার রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top