সকল মেনু

ডরিন পাওয়ারের বড় চুক্তি সম্পন্ন

ডরিন পাওয়ার জেনারেশন নরসিংদী পাওয়ার প্লান্টের সব স্থায়ী সম্পদ ১০ কোটি ২০ লাখ টাকায় বিক্রির চুক্তি করেছে। ২২ মেগাওয়াটের এই প্লান্টের সঙ্গে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ডের (বিআরইবি) ১৫ বছরের চুক্তি শেষ হওয়ায় নবায়ন হবে না। সেই কারণে ডরিন পাওয়ার কর্তৃপক্ষ প্লান্টের সব স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত নেয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে বুধবার, ২৫ ফেব্রুয়ারি জানা গেছে, কোম্পানিটির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি নবায়ন করবে না বলে জানিয়েছে বিআরইবি। এই পরিস্থিতিতে ওই পাওয়ার প্লান্টের সব স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

চুক্তি অনুযায়ী কেপিআই ট্রেডিং কোম্পানির হাতে বিক্রি হবে জেনারেটর, ট্রান্সফরমার, রেডিওটরস, ইঞ্জিন হল, ভবন, ইলেকট্রিক কেবলস, সুইচগিয়ার, প্যানেল, ব্যাটারি, ইক্যুপমেন্ট ও অন্যান্য এক্সেসরিজ।

গত বছরের ৯ ডিসেম্বর ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ নরসিংদী ২২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের সব স্থায়ী সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত নেয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top