প্রকাশ : মার্চ ৭, ২০২৬ , ৭:১২ অপরাহ্ণ
শেয়ার করুন-
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০১ মার্চ থেকে ০৫ মার্চ) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষস্থান দখল করেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৮০ পয়সা বা ৪৪ দশমিক ৪৪ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৭০ পয়সা। দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ফাস ফাইন্যান্স এবং পিপলস লিজিং (পিএলএফএসএল)। প্রতিষ্ঠান দুটির দর বেড়েছে ৪১ দশমিক ১৮ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো: ইন্টারন্যাশনাল লিজিং (আইএলএফএসএল), ফ্যামিলি টেক্স, তুংহাই নিটিং, নূরানী ডাইং, জেনারেশন নেক্সট এবং অ্যাপোলো ইস্পাত।
শেয়ার করুন-
প্রকাশ : মার্চ ৭, ২০২৬ , ৭:১২ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।