প্রকাশ : মার্চ ১১, ২০২৬ , ৩:০৭ অপরাহ্ণ
শেয়ার করুন-
সাফকো স্পিনিং মিলস লিমিটেডের বেশ কয়েকজন পরিচালক ও উদ্যোক্তা শেয়ার হস্তান্তর করতে ইচ্ছা প্রকাশ করেছেন। সাফকো স্পিনিংয়ের ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখতে এবং কোম্পানির শেয়ারহোল্ডারদের স্বার্থ সুরক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানির বর্তমান পরিচালক ও স্পন্সরদের মধ্যে যারা তাদের শেয়ার হস্তান্তরের আগ্রহ প্রকাশ করেছেন তারা হলেন— এস এ কে এম সেলিম, এস এ বি এম হুমায়ুন, সৈয়দ সাকিব আহমেদ, এস এফ এ এম শাহজাহান এবং সৈয়দা মোমেনা বেগম।
শেয়ার হস্তান্তর করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর নিয়মকানুন অনুসারে প্রয়োজনীয় নিয়ন্ত্রক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোম্পানিটি শেয়ার হস্তান্তর সম্পন্ন করবে।
শেয়ার করুন-
প্রকাশ : মার্চ ১১, ২০২৬ , ৩:০৭ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।