প্রকাশ : মার্চ ১২, ২০২৬ , ১:৫৬ অপরাহ্ণ
শেয়ার করুন-
মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেডের শেয়ারের দাম কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার, ১২ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত বুধবার, ১১ মার্চ কোম্পানিটিকে চিঠি পাঠায় ডিএসই। চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ারের দাম বাড়ছে।
কোম্পানিটি গত ১৫ ফেব্রুয়ারি শেয়ারের দাম ছিল ২৫.২০ টাকায়। আর ১১ মার্চ লেনদেন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ টাকায়। অর্থাৎ ১ মাসের ব্যবধানে শেয়ারটির দাম বেড়েছে ৭.৮০ টাকা বা ৩০.৯৫ শতাংশ।
এভাবে কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি অস্বাভাবিক বলে মনে করে ডিএসই কর্তৃপক্ষ।
শেয়ার করুন-
প্রকাশ : মার্চ ১২, ২০২৬ , ১:৫৬ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।