পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানি দুটি হলো- সামিট অ্যালায়েন্স পোর্ট ও সায়হাম কটন। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা তথ্য নিচে-
সামিট অ্যালায়েন্স পোর্ট: কোম্পানিটির দীর্ঘমেয়াদী “এএ২” এবং স্বল্প মেয়াদে “এসটি-২” রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৩, ২০২৪ ও ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২৮ ফেব্রুয়ারি,২০২৬ পর্যন্ত ব্যাংক ঋণ এবং অন্যান্য তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
সায়হাম কটন: কোম্পানিটির দীর্ঘমেয়াদী “এ১” এবং স্বল্প মেয়াদে “এসটি-৩” রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৩, ২০২৪ ও ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২৮ ফেব্রুয়ারি,২০২৬ পর্যন্ত ব্যাংক ঋণ এবং অন্যান্য তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : এপ্রিল ১, ২০২৬ , ৪:১৯ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।