সকল মেনু

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। গত সপ্তাহে ফান্ডটির দর বেড়েছে ৫১ দশমিক ৭২ শতাংশ। ইউনিটটির সমাপনী মূল্য ছিল ৪.৪০ টাকা।

ডিএসই সূত্রে জানা গেছে, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হামিদ ফেব্রিক্সের শেয়ার দর বেড়েছে ৪০ দশমিক ৭০ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১২.১০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে বিডি অটোকারসের শেয়ার দর বেড়েছে ২৯ দশমিক ৪৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৮১.১০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– হামিদ ফেব্রিক্সের ৪০.৭০ শতাংশ, বিডি অটোকারের ২৯.৪৫ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ২৭.০১ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৫.০০ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৪.১৪ শতাংশ, রানার অটোর ২১.৫২ শতাংশ, একমি পেস্টিসাইডের ২১.৩৯শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০.৬৯ শতাংশ ও সিলভা ফার্মাসিউটিক্যালসের ২০.৪১ শতাংশ শেয়ার দর বেড়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top