প্রকাশ : এপ্রিল ১১, ২০২৬ , ৬:১০ অপরাহ্ণ
শেয়ার করুন-
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি অটোকারস লিমিটেড। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর দর বেড়েছে ৪০ টাকা ৯০ পয়সা।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কেডিএস এক্সেসরিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারের ২১ দশমিক ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা একমি পেস্টিসাইডস লিমিটেডের শেয়ারের দর ১৯ দশমিক ০৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এছাড়া সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, সেনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, হামিদ ফেব্রিক্স লিমিটেড এবং অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড।
শেয়ার করুন-
প্রকাশ : এপ্রিল ১১, ২০২৬ , ৬:১০ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।