আপডেট : এপ্রিল ১৫, ২০২৬ , ৪:৫৬ অপরাহ্ণ
শেয়ার করুন-
পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি এবং ই-ভ্যাট সিস্টেম আপগ্রেডেশনজনিত জটিলতার কারণে এপ্রিল মাসের অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার, ১৫ এপ্রিল কাস্টমস ও মূল্য সংযোজন কর (মূসক) সংক্রান্ত মাঠ পর্যায়ের অফিসগুলোকে পাঠানো এক চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।
এখন থেকে ভ্যাট রিটার্ন দাখিল করা যাবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত। সাধারণত প্রতি মাসের ১৬ তারিখে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার শেষ দিন থাকলেও বিশেষ বিবেচনায় সময় বাড়ানো হয়েছে।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ বিষয়ে বলেন, ভ্যাট দাতার সুবিধার কথা চিন্তা করে মার্চ/ ২০২৬ কর মেয়াদের অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা ২৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
শেয়ার করুন-
আপডেট : এপ্রিল ১৫, ২০২৬ , ৪:৫৬ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।