সকল মেনু

চার কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার, ২৭ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে জানা তথ্য নিচে-

সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারী লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ১২ পয়সা এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ৬৩ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৮ পয়সা এবং গতবছর একই সময়ে ২ টাকা ৩৫ পয়সা আয় হয়েছিল। তিন প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয়ে ১১৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১ টাকা ৯০ পয়সা।

মুন্নু ফেব্রিকস লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি ২ পয়সা লোকসান হয়েছে এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ২ পয়সা আয় হয়েছিল।অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা এবং গতবছর একই সময়ে ৯ পয়সা আয় হয়েছিল। গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৩৯ পয়সা।

বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ২২ পয়সা এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ২৮ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৯৫ পয়সা এবং গতবছর একই সময়ে ৩ টাকা ৭৫ পয়সা আয় হয়েছিল। গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩ টাকা ৫৫ পয়সা।

মতিন স্পিনিং মিলস পিএলসি: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ২৪ পয়সা এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ১ টাকা ৫ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৩৫ পয়সা এবং গতবছর একই সময়ে ৩ টাকা ৬৬ পয়সা আয় হয়েছিল। গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৯ টাকা ৫১ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top