সকল মেনু

যমুনা ব্যাংক লভ্যাংশ ঘোষণা

যমুনা ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২৯ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বুধবার, ২৯ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।

ব্যাংক সূত্রে জানা গেছে, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি ৫ টাকা ৯২ পয়সা আয় (ইপিএস) হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ২ টাকা ৯৭ পয়সা। সর্বশেষ বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৭৩ পয়সা এবং যা আগের বছর ১৩ টাকা ৪৩ পয়সা ছিল। সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৪৩ পয়সা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ জুলাই, সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমে এবং আগামী ৩ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top